Posts

ইসলামী সাহিত্যের নিদর্শন

Image
ইসলামী সাহিত্যের নিদর্শন ইসলামী দাওয়াত প্রথম দিন থেকেই সঠিক বিপ্লবের রূপে আত্মপ্রকাশ করে। চিন্তার মোড় ফিরিয়ে দেয়া, কথা ও কাজের ধারার পরিবর্তন করা এবং সমাজ কাঠামো বদলে দেয়াই হয় তার লক্ষ্য। সাহিত্যের যে ধারা জাহেলী যুগ থেকে চলে আসছিল ইসলাম এসে তার খোল নলচে পাল্টে দেয়। জাহেলী যুগের কবিদের সম্পর্কে কুরআনের সূরা আশ শূ’আরায় বলা হয়: ওয়াশ শু’আরাউ ইয়াত্তাবিউ হুমুল গবূন, আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিঁই ইয়াহীমূন, ওয়া আন্নাহুম ইয়াকূলূনা মা-লাইয়াফআলূন – “আর কবিরা! ওদের পেছনে তো চলে পথভ্রষ্ট যারা, দেখছোনা তারা মাথা খুঁড়ে ফেরে প্রতি ময়দানে আর বলে বেড়ায় যা করে না তাই।“ এভাবে জাহেলী যুগের সাহিত্য চিন্তার মূলধারাকে ইসলাম ভ্রষ্টতার আস্তাকুঁড়ে নিক্ষেপ করে। জাহেলী যুগের সাহিত্য চিন্তা কোন নির্দিষ্ট লক্ষ্যাভিসারী ছিল না। বিভ্রান্ত চিন্তার বিভিন্ন অলিতে গলিতে সে চিন্তা ছুটে বেড়াতো। চিন্তার স্থিরতার মাধ্যমে জীবনকে কোন এক লক্ষ্যবিন্দুতে পৌঁছিয়ে দেয়ার দায়িত্ব সেখানে নেয়া হয়নি। তাই জাহেলী যুগের কবিদের কথা ও কাজের কোন মিল ছিল না। বড় বড় বুলি আওড়ানোই ছিল তাদের পেশা। সেই অনুযায়ী কাজ করা বা নিজেদের দাবী অনুযায়ী ...

সরকারি ব্রজলাল কলেজ,

Image
  সরকারি ব্রজলাল কলেজ সরকারি ব্রজলাল কলেজ, যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত। এটি বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত। এর অফিসিয়াল নীতিবাক্য হলো- 'এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়।' ১৯০২ সালের ৭ জুলাই ব্রজলাল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি খুলনা শহরের দৌলতপুরে ভৈরব নদীর তীরে ৪১.০৫ একর জায়গার ওপর অবস্থিত। বর্তমানে ব্রজলাল কলেজ-এ ৪টি অনুষদের অধীনে মোট ২১টি বিভাগে এবং উচ্চ মাধ্যমিকে প্রায় ৩৩,০০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজটিতে প্রতিবছর স্নাতক শ্রেণিতে ৪,৭৩৫ জন এবং উচ্চ মাধ্যমিকে ৬৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। কলেজটির অধীনে ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে। কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে বইয়ের সংখ্যা ১,১৮,৩৫০টি। সাথে সমৃদ্ধ আইসিটি ল্যাবও রয়েছে।

রাসূলের আদর্শ

Image
  রাসূলের আদর্শ:- الحَمْدُ لله نَحْمَدُهُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الكَرِيمُ কৃতজ্ঞতা ও প্রশংসা সবটুকুই সেই মহান সত্তার জন্যে, যিনি নিখিল জগতের রব। যিনি আমাদের সৃষ্টি করেছেন। দেখবার, শুনবার, চিন্তা করবার ও বুঝবার মতো নিয়ামত দান করেছেন। ইচ্ছা শক্তির আযাদীর মতো মহান আমানত দান করেছেন। আমাদের হিদায়াতের জন্যে রিসালতের ধারাবাহিকতা কায়েম করেছেন।   সালাম ও আনুগত্যের নজরানা পেশ করছি সেই আখিরী রাসূলের (স) খেদমতে, যিনি আমাদের মালিকের হিদায়াত আমাদের পৌঁছে দিয়েছেন, আল্লাহর দিকে আমাদের আহ্বান করেছেন। সুসংবাদ দিয়েছেন। সাবধান ও সতর্ক করেছেন। জীবনের প্রতিটি মুহুর্ত আমাদের প্রশিক্ষণ এবং সঠিক পথে জীবনযাপনের নির্দেশনা দান করেছেন।   আদর্শ নেতা ও শিক্ষক   রাসূলে করীম (স) এর জিন্দেগী এক প্রজ্জ্বল প্রদীপ ‘সিরাজাম মুনীর’।   ১. কুরআন মাজীদে এ একই ‘সিরাজ’ (প্রদীপ) শব্দ দ্বারা সূর্যেও উপমা পেশ করা হয়েছে।   ২. আমাদের উপরের এ সূর্য, তাপ, শক্তি ও জীবনের এমন এক পরিপূর্ণ ভান্ডার, যাকে আল্লাহ তায়ালা গোটা পৃথিবীর সমগ্র সৃষ্টির জন্যে তাপ, শক্তি ও জীবন লাভের উৎস হিসেবে তৈরী করেছেন। তার কিরণ...

শরীয়তে ছুন্নাহর স্থান

  শরীয়তে ছুন্নাহর স্থান রছূলের দায়িত্বঃ আল্লাহ তা’আলা তাঁহার কিতাবে দুইটি কথা স্পষ্টভাবে বলিয়া দিয়াছেন। তাঁহার রছুল-এর দায়িত্ব এবং রছুল-এর উম্মতীদের কর্তব্য। রছূল-এর দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলিয়াছেন [আরবী……………………….] ১. ‘আল্লাহ মু’মিনদের প্রতি বড় মেহেরবানী করিয়াছেন যে, তিনি তাহাদের প্রতি তাহাদের মধ্য হইতে এমন একজন রছুল পাঠাইয়াছেন যিনি তাহাদের নিকট-(১) আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি (তেলাওয়াত) করেন, (২) (শিরক ও কুফরীর কলুষ হইতে) তাহাদিগকে পবিত্র করেন এবং (৩) তাহাদেরকে (ক) আল্লাহর কিতাব এবং (খ) হিকমত তা’লীম দিয়া থাকেন।‘ (ছুরা আলে ইমরান-১৬৪) এই মর্মে ছুরা-বাকারায় দুইটি (১২৯,১৫১) এবং ছুরা জুমাআয় একটি আয়াত রহিয়াছে অপর জায়গায় বলিয়াছেনঃ [আরবী……………………….] ২. ‘আমি আপনার প্রতি জিকর (কোরআন) নাজিল করিয়াছি যাহাতে আপনি-তাহাদের প্রতি যাহা নাজিল করা হইয়াছে, তাহাদিগকে তাহা খোলাসা করিয়া বুঝিইয়া দেন।– নহল-৪৪ কলুষ হইতে মানুষকে পবিত্র করা, এবং (৩) কিতাব ও হিকমত মানুষকে হাতে-কলমে তালীম রছুলেরে দায়িত্ব (কবলমাত্র কিতাব পৌছাইয়া দেওয়া (আবৃত্তি করা), (২) শিরক ও কুফরীর দেওয়া বা আল্লাহর কিতাব তাহাদিগকে খোলাসা করিয়া বু...

হযরত আলী (রা) এর শাহাদাত

 হযরত আলী (রা) এর শাহাদাত জঙ্গে জামালের পর ইসলামী খেলাফতের লড়াই দুই ব্যক্তির মধ্যে আসিয়া সীমাবদ্ধ হয়। একজন হইতেছেন হযরত আলী ইবনে আবু তালেব এবং অন্যজন হইতেছেন আমির মোয়াবিয়া ইবনে আবু ছুফিয়ান (রা)। এঁদের মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমর ইবনুল আস (রা)। রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনীতিতে ইনি বিশেষ খ্যাতি অর্জন করিয়াছিলেন। সিফফীনের যুদ্ধ মুসলমানদের মধ্যে খারেজী নামক আর একটি নূতন রাজনৈতিক দল সৃষ্টি করিয়া দিয়াছিল। দলটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশে গঠিত হইলেও এর সঙ্গে ধর্ম-বিশ্বাসকে জড়িত করা হইয়াছিল। ইহাদের রাজনৈতিক বিশ্বাস ছিলঃ ان الحكم الا الله -- “রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহর।” অর্থাৎ, রাষ্ট্রীয় কর্তৃত্ব কোন ব্যক্তিকেন্দ্রিক হওয়া বাঞ্ছনীয় নয়। বর্তমান যুগের দৃষ্টিভঙ্গিতে উহাদিগকে নৈরাজ্যবাদী বলা যাইতে পারে। এই জন্য উহারা কুফা ও দামেশকের উভয় রাষ্ট্রশক্তিরই ঘোর বিরোধী ছিল। মক্কায় বসিয়া খারেজীগণ ইসলামের ইতিহাস সম্পূর্ণরূপে পরিবর্তিত করিয়া দেওয়ার ষড়যন্ত্র করিল। এই জন্য তিন ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে। আমর ইবনে বকর তামিমী শপথ করিল, “আমি মিসরের শাসনকর্তা আমর ই...

হযরত ওস্‌মানের শাহাদাত

 হযরত ওস্‌মানের শাহাদাত ইসলামের ইতিহাসে অন্তর্বিরোধের একটি কলঙ্কজনক রেখা ফুটিয়া রহিয়াছে। এই রেখার সূত্রপাত সর্বপ্রথম হযরত ওসমানের রক্ত দ্বারা ঘটিয়াছে এবং এর ফলে ইসলামের পূর্ণ মর্যাদা চিরকালের জন্য সমাহিত হইয়া যায়। হযরত ওসমানের শাহাদাতের মূল ভিত্তি হইতেছে, কোরায়শ গোত্রের বনী হাশেম ও বনী উমাইয়ার বংশগত বিদ্বেষ। এই বিদ্বেষের পূর্ণ ব্যাখ্যা করা ছাড়া তাঁহার শাহাদাতের উপর পূর্ণ আলোকপাত সম্ভব নহে। এই জন্য সর্বপ্রথম আমরা এই বিষয়টি ব্যাখ্যা করিতে চেষ্টা করিব। হযরত ইসমাঈল (আ) –এর বংশধর হযরত রসূলে খোদা সাল্লাল্লাহু আালাইহে ওয়া সাল্লামের প্রপিতামহ আবদুল মানাফের ব্যক্তিত্ব ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। ইহার চারি পুত্র ছিলেন : নওফাল, মোত্তালেব, হাশেম ও আবদুশ শামস। বনী হাশেম ও বনী উমাইয়ার পারস্পরিক বিদ্বেষের অর্থ হইতেছে হাশেম ও আবদুশ শামসের সন্তানদের পারস্পরিক অনৈক্য। হাশেম যদিও আবদুশ্ শামসের ছোট ছিলেন, তথাপি যোগ্যতা ও দানশীলতার জন্য গোত্রে নেতৃত্ব লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। ইনি রোম সম্রাট ও হাবশার নরপতি নাজ্জাশীর সহিত বাণিজ্য সম্পর্ক স্থাপন করিয়াছিলেন। অতঃপর তিনি কাবা গৃহের সব দায়িত্বও প্রাপ্ত হন। ...